Terms & Conditions

SR Cable Service (SR Internet) ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে শর্তাবলী পড়ে নিন। আমাদের সংযোগ নেওয়া মানেই আপনি এই শর্তাবলীতে একমত পোষণ করছেন।

১. বিল পরিশোধ

আমাদের সেবাটি প্রিপেইড ভিত্তিক। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলতি মাসের বিল পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

২. ফেয়ার ইউজেজ পলিসি (FUP)

ইন্টারনেটের গতি BTRC-এর নিয়ম অনুযায়ী শেয়ার্ড (1:8 Sharing Ratio) ব্যান্ডউইথ এর ওপর নির্ভরশীল। প্যাকেজে উল্লেখিত Cache/FTP স্পিড লোকাল সার্ভারের availability-এর ওপর নির্ভর করে।

৩. অবৈধ ব্যবহার

আমাদের ইন্টারনেট ব্যবহার করে সাইবার অপরাধ, স্প্যামিং, অবৈধ ভিওআইপি (VoIP) ব্যবসা, হ্যাকিং বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি। এমন কিছু প্রমাণিত হলে বিনা নোটিশে সংযোগ বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪. রাউটার এবং ডিভাইস

গ্রাহকের নিজস্ব রাউটার বা ডিভাইসের কোনো ত্রুটির জন্য SR Internet দায়ী থাকবে না। তবে আমাদের দেওয়া কোনো ONU/MC ডিভাইসে সমস্যা হলে তা রিপ্লেস করা হবে (শর্ত প্রযোজ্য)।

৫. লাইন শিফটিং

বাসা বা অফিস পরিবর্তন করলে লাইন শিফটিংয়ের জন্য নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে এবং তা শিফটিংয়ের দূরত্বের ওপর নির্ভর করবে।